শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বগুড়ার একই বাড়িতে আবারো ৩৯টি ককটেল উদ্ধার ও ধ্বংস, আতঙ্কে এলাকাবাসী

মোজাফফর রহমানঃ / ৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

মোজাফফর রহমানঃ বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে একই বাড়ি থেকে আবারও ৩৯টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে গাবতলী থানা পুলিশ।

মঙ্গলবার সকালে গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে এসআই ইয়াসিন আরাফাত, এসআই সাদিক, এসআই বদিরুল ও আনিছসহ একটি ফোর্স অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলগুলো নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছিল। আবারও একই স্থান থেকে বিপজ্জনক এসব বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *