শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এদের তিনজনকেই রোববার (১২ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সফিকুল ইসলাম খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই/সাদেক, এসআই/সারোয়ার, এএসআই/মোঃ তোহা, এএসআই/শহিদুল, এএসআই/বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান করিয়া ছাতক থানার সিআর-৩৯৯/২৫ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল হান্নান (৩৮) পিতা-ছিদ্দেক আলী, সাং-কুপিয়া, পোঃ-ছাতক, সিআর-৫৪৯/২৩ (ছাতক) (সাজাপ্রাপ্ত) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোছাঃ সেলিনা বেগম, স্বামী-কবির আহমদ, সাং-বোবরাপুর, পোঃ-কালারুকা, এবং বিদ্যুৎ সিআর-১৭৬/২৩(ছাতক) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ খুরশেদ আলী, পিতা-জনিফর আলী, সাং-জয়নগর, সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জদেরকে ১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রিবেলা তাদের বসত বাড়ি হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।