শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

হাসান মাহমুদ / ১৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর।

২০ মার্চ’২৫ গাজীপুরের চৌরাস্তায় একটি রেস্টুরেন্টে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম। তিনি তার বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো ঐক্যের ন্যায় সকল ছাত্রসংগঠন কে একসাথে কাজ করার আহ্বান জানান এবং ইনসাফ ভিত্তিক একটি সুন্দর দেশ ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় মূল্যবোধের আলোকে সকলকে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সেক্রেটারি মু. জাকির হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম (মহানগর সভাপতি, ছাত্র অধিকার পরিষদ), হাফেজ সাখাওয়াত হোসাইন(মহানগর সভাপতি, খেলাফত ছাত্র মজলিস), মোঃ মাআরিফুল ইসলাম মনির(মহানগর সহঃ সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন), বশির আহমেদ অপু(মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) এ সময় সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সম্মতি প্রকাশ করেন এবং এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

 

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *