শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ

রিপোর্টার নাম ঃ / ১৫১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই চীনা নাগরিকের নাম ওয়াং হো (৩৮)। তিনি ফ্ল্যাটটিতে অপর সহকর্মীদের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টর ১৬নং রোডের ৬৩ নম্বর ৬ষ্ঠ তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ওই চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে ওই চীনা নাগরিককে খুন করা হয়েছে।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) পুলিশ পরিদর্শক শেখ রাসেল কবির যুগান্তরকে জানান, আঘাতের ধরণ বিশ্লেষণে বোঝা যায় ১৪ থেকে ১৫ ঘন্টা আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মোট ১১টি ছুরির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা ওই চীনা নাগরিককে ছুরিকাঘাত করেছে বিষয়টি স্পষ্ট করতে পারেনি পুলিশ।
হত্যার আলামত উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আলামত হিসেবে দুই মোবাইল ও ভিকটিমের রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। তার পুরাতন ও নতুন দুইটা পাসপোর্ট পাওয়া গেছে।
এদিকে পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটটিতে নিহত চীনা নাগরিকের সঙ্গে তার আরো এক চাইনিজ বিজনেস পার্টনার থাকত। তাদের এক বাংলাদেশি ড্রাইভার ছিল। তবে রুমে তাদের কাউকেই পাওয়া যায়নি।
জানা যায়, মৃত ওয়াং হো নিজ বাবার মৃত্যুর পর গত পরশু (১৮ ফেব্রুয়ারি, রবিবার) চায়না থেকে বাংলাদেশে আসেন। এর দুদিনের মধ্যেই লাশ হন তিনি। বাংলাদেশে তার পার্টনারে ব্যবসা ছিল।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *