শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গী তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির/২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার রাত ৮ টা পর্যন্ত চলে শিক্ষাশিবির।
টঙ্গীর তামিরুল মিল্লাত অডিটরিয়ামের হলরুমে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড.মুয়াজ্জম হোসেন হেলাল।
তিনি বলেন; রাসূল সাঃ আসার ২৩ বছরে জাহিলিয়াত থেকে মুক্ত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকলকে রাসুলুল্লাহ সাঃ ও সাহাবীদের কে হুবহু অনুসরণ করতে হবে।
টঙ্গি পূর্ব থানা সেক্রেটারি আবু রায়হান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারি আ.স.ম ফারুম, গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, কর্মপরিষদ সদস্য মো. এখলাস উদ্দিন।
অতিথিবৃন্দ সহীহ কোরআন,আত্ম গঠন, কর্মী গঠন ও নেতৃত্ব, রুকনিয়াতের গুরুত্ব , ইসলামী আন্দোলনের কর্মীদের গুনাবলী, দারসুল কুরআন নিয়ে আলোচনা করেন।
টঙ্গী পূর্ব থানার সেক্রেটারির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, টঙ্গি পূর্ব থানার আমির মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলোচনা পেশ করা হয়, জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, দাওয়াত। ইয়ানত, ইসলামী আন্দোলন, কর্মীর বৈশিষ্ট্য, কর্মীদের মাসিক প্রোগ্রাম, কর্মী বৈঠকের কর্মসূচি, ব্যক্তিগত রিপোর্টের গুরুত্ব ও বিষয়াবলী। পরে উপস্থিত কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে কর্মী শিক্ষা শিবির সমাপ্তি ঘোষণা করা হয়।