শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ফ্যাসিস্টদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: উপদেষ্টা মাহফুজ

অনলাইন ডেস্ক / ১১২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট সরকার দেশে যেই গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতের অপতথ্য দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। এটি দেশটিকে জানানো হয়েছে। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমরা নিজস্ব শক্তি কতটুকু বাড়াতে পারি, সেটি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো হঠকারিতাকে এ সরকার প্রশ্রয় দেবে। ঐক্যবদ্ধ থাকলে অপপ্রচার চললেও দেশ এগিয়ে যাবে। এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে। ঠেকায় পড়ে নয়, আমাদের সহজাত ঐক্য বজায় রাখার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *