শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

‘ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে আমরাও বাংলা-বিহার-উড়িষ্যা দাবি করব’

online desk / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যদি আপনারা এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করব।’

জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে ‘গোটা বিশ্ব কেঁদে উঠলেও’ ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ‘বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘কিন্তু তাতে কোনও লাভ হবে না। আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।’

রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ ভুটান নেপাল কব্জা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *