শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

নতুন ইসি গঠনে ৫ জনের নাম দিলো বিএনপি

অনলাইন ডেস্ক / ১২৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নাম দিয়েছে বিএনপি। গতকাল বুধবার সুপারিশকৃত নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপনীয় চিঠি একটি চিঠি পৌঁছিয়ে দিয়েছেন।

গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ ৫ জনের নাম প্রস্তাব করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠানো যাবে। ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নামের সুপারিশ পাঠানো যাবে।

সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে সরকার। ৬ সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *