শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

অনলাইন ডেস্ক / ৯৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আপত্তিকর বক্তব্য দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক-শোতে ‘মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ বলে মন্তব্য করেন তিনি। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার শোকজ করা হয় হাসিবকে। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তাকে আগামী তিন দিনের মধ্যে তার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হলো।

গত ২৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের টক শো ‘প্রযত্নে বাংলাদেশ’ এর একটি পর্বে সম্প্রতি আলোচক হিসেবে যোগ দেন হাসিব। তার সঙ্গে আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি। শনিবার রাতে ডিবিসি নিউজ ওই আলোচনার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। ওই টক শোতে আপত্তিকর বক্তব্য দেন সমন্বয়ক হাসিব।

পরদিন (২৭ অক্টোবর) নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সমন্বয়ক হাসিব। তিনি ওই দিন তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য নিয়ে বেশকিছু গণমাধ্যম নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমি মনে করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *