শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর তুরাগের নয়ানীচালা এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে তাহমিনা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই স্বামী আশিকুর রহমান ও পিতা আলী হানিফ পলাতক রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ১২ মে মঙ্গলবার আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে নয়ানীচালার দেলোয়ারের বাড়ির সাত তলা,ভাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাহমিনা। মৃত তাহমিনা নরসিংদী জেলার বেলাব থানার চর বেলাব টানপাড়া এলাকার মজিবর রহমানের মেয়ে এবং আশিকুর রহমানের স্ত্রী।
স্বামী আশিকুর রহমান এর মা পারভিন জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে আশিকুর রহমানের সঙ্গে অন্য এক মেয়ের সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাহমিনা। তবে আশিকুরের বোন নুসাইবা (১৭) বলেন ঘটনার সময় আমার ভাবি আমার বাবার মুঠোফোন থেকে ওই মেয়ের সাথে বলছিলো তুমি আমার সংসার কেন নষ্ট করলি। এ কথার একপর্যায়ে হটাৎ ভাবি দরজার বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ সম্পূর্ণ করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা । ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।