শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

“ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন”

আবুল কালাম আজাদঃ / ৫১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

 

আবুল কালাম আজাদঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিতার হাতে শিশু সন্তান হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেল ও সন্ধ্যার মধ্যবর্তী সময়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু লাবিব (৪) দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল। তার পিতা সোহাগ এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার একাধিক বিয়ের কথাও জানা গেছে।

ঘটনার দিন বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে এসে শিশুপুত্র লাবিবকে সঙ্গে নিয়ে যায়। এরপর সন্ধ্যা সাতটার দিকে পার্শ্ববর্তী একটি স্থানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে তার পিতা সোহাগ হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *