শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ত্রিশালে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক”

আবুল কালাম আজাদ / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

আবুল কালাম আজাদঃ ময়মনসিংহের ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রিশাল থানাধীন বাসস্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে মো. সোহাগ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *