শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

রিপোর্টার নাম ঃ / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং ইজিবাইকের চালক রবিউল ইসলামের ছেলে ফাহিম মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, তিনজন ইজিবাইকে করে মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন।

ওসি মনির হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *