শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৭৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার নয়ানগরে সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ ও রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুরুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল। গেস্ট অব অনার ছিলেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক আখলাকুল আম্বিয়া এবং দৈনিক ভিন্নমাত্রার সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মানবিক ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদেরকে গড়ে তোলার সময় এই শিশুকালেই।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *