শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

গাজীপুরে কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৭৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন।

সার্জন শাওন বিন রহমান বলেন, ৩৮ বছর বয়সী খন্দকার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় দোকান কর্মচারী বাবু হাওলাদার মারা যান। বুধবার টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা এবং মঙ্গলবার বিকালে ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ ও মোহাম্মদ নুরুল হুদার শরীরের শতভাগ দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ অগাস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২৪ অগাস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন নাঈম। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক নাঈমের বাবার নাম খন্দকার মোজাম্মেল হক, মাতা দেলোয়ারা বেগম।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ শুরু করে। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে চার ফায়ার ফাইটার এবং আল আমিনসহ স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। দ্রুতই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডসহ ঝুঁকিপূর্ণ ঘটনায় সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫১ জন সদস্য প্রাণ উৎসর্গ করেছেন। সর্বশেষ সেই আত্মত্যাগের মিছিলে খন্দকার জান্নাতুল নাঈমের নাম যোগ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *