শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

হত্যা মামলায় নওয়াব হাবিবুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২২৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর রহমান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

এ বিষয়ে র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলার আসামি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর রহমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়ার বিরুদ্ধে গত ১৮ জুলাই এক ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে।’

মেজর আহনাফ বলেন, ‘ওই মামলার এজাহারে বলা হয়েছে, শাহীনুর রহমান হামলাকারীদের নির্দেশদাতার ভূমিকা ছিলেন। আবার হামলাকারীদের হামলায় যখন শিক্ষার্থীরা আহত হয়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয়ের জন্য ঢুকতে চেয়েছিল, তখন শাহীনুর রহমান শিক্ষার্থীদের ঢুকতে দেননি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *