শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মোনালির সংসারে ভাঙনের সুর

ডেস্ক রিপোর্ট / ৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের নাগরিক মাইক রিখটারকে ভালোবেসে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। তবে তাদের দাম্পত্যে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে, সংসার আর টিকছে না বাঙালি এ তারকার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লং ডিসটেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

করোনাকালের মাঝেই ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি। তিনি জানিয়েছিলেন, তিন বছর আগেই বিদেশি প্রেমিককে বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন দুজনে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

মোনালি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। এছাড়া গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দুইজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে।

তখন থেকেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। এখন আর তারা স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথের যাত্রী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।

২০১৭ সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। দীর্ঘদিন চুপচাপ থাকার পর ২০২০ সালে গায়িকা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন। তবে সেই বিয়ে টিকলো না খুব বেশি দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *