শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

রিপোর্টার নাম ঃ / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন আইন উপদেষ্টার ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) আসেন তিনি।

নুরুল হক নুরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রোষানলে পরে আবারও হাসপাতালে ঢুকে পরেন আসিফ নজরুল। আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যার পর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *