শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

পার্টি অফিসে বসে ইয়াবা সেবন স্বেচ্ছাসেবক দল নেতার

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে পার্টি অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

শনিবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পদধারী একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে ওই ছবি ছড়িয়ে পড়ে।

আফনান মারুফ নামে এক যুবক ওই ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। আফনান মারুফ স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে নিজ প্রোফাইলে লেখা আছে। ছবি পোস্ট করার পরপরই পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রেজাউল হাসান ওই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।

ইয়াবা সেবনের কথা স্বীকার করে জসিম তালুকদার বলেন, ‘আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুদের পাল্লায় পড়ে ছয় সাত মাস আগে আমাদের দলীয় অফিসে বসে কয়েকজন সেবন করছিল। এ সময় তারা আমাকে প্ররোচিত করে দুই টান দেওয়ায়। তখন কেউ ফাঁকে এ ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনো মাদকাসক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *