শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

অপহরণ শিকার নবীনকে উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ, আটক ৪

অনলাইন ডেস্ক / ১০২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে অপহরণের শিকার নবীর হোসেনকে তুরাগ থানার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই সময় অপহরণকারী দলের ৪ সদস্যকে আটক ও অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহরণে জড়িতরা হলেন— শেরপুর সদরের চরশেরপুর নয়াপাড়া মুকুল হাজীর বাড়ীর মৃত সুরুজ আলীর ছেলে মো: মোকসেদ আলী (৩৬), কুড়িগ্রাম জেলার গোপালপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে মো: খায়রুল (৩৭), জামালপুর জেলা ইসলামপুর থানা রশিদের বাসার ভাড়াটিয়া, হাতেম শেখের ছেলে মো: রুবেল (২৬), শেরপুর সদর হোসেন খিলা মুন্সি বাড়ীর মো: আবু হানিফের ছেলে মো: রায়হান (১৯)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী উত্তরা ৭ নম্বর সেক্টর লেক-ড্রাইভ রোডের একটি বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত আছেন। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় ৭টায় নিজ বাসা থেকে নবীর হোসেনকে তুলে নিয়ে যায় মোকসেদ আলীসহ অজ্ঞাতনামা দুইজন একটি প্রাইভেটকারে তাকে তুলে নিয়ে যায়। পরে তুরাগের যাত্রাবাড়ী এলাকায় আলিফের বাড়ীতে আটকে রাখে।

তিনি আরও জানান, খবর পেয়ে সেদিন রাত ১০টায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী কয়েকজনকে আটক করা হয়। অপহরণকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয় উত্তরা পশ্চিম থানা একটি মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *