শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টার নাম ঃ / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নাজমুল হোসেন (৩২) নামের এক যুবক।

 

গতকাল রোববার রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করেন এনএসআইয়ের কর্মকর্তারা। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হোসেন গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানা-পুলিশ জানায়, নাজমুল হোসেন নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি গুরুদাসপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন।

তিনি দাবি করেন, কার্যালয়টি খাওয়ার অনুপযোগী চাল কিনেছে এবং দুদকের তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ বিষয়ে তিনি দুদকের একটি ভুয়া চিঠিও কার্যালয়ে পাঠান। তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।

নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানান।

জেলা খাদ্য কর্মকর্তা নাটোরের এনএসআই কার্যালয়ে জানালে তারা নিশ্চিত হন নাজমুল এনএসআই কর্মকর্তা নন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে ধরার পরিকল্পনা করা হয়।

বিষয়টি জেলা প্রশাসকসহ এনএসআই কর্মকর্তাদের জানালে, ভুয়া ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে এসএসআই সদস্যরা।

রোববার রাতে ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে গুরুদাসপুর যান খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা। এর পর প্রতারক নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সোনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ ঘটনায় জুলহাস উদ্দীন বাদী হয়ে থানায় মামলা করেছেন। নাজমুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *