শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স দিবস উপলক্ষে উত্তরায় জুলাই মাদরাসা ছাত্র পরিষদের বিক্ষোভ

রিপোর্টার নাম ঃ / ৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি;

আজ ২১ জুলাই, ‘জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স দিবস’ উপলক্ষে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে “জুলাই মাদরাসা ছাত্র পরিষদ”। সকাল ১১টা থেকে উত্তরা বিএনএস সেন্টার প্রাঙ্গণে জড়ো হতে থাকে শত শত মাদরাসা শিক্ষার্থী। পরবর্তীতে তারা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত বছর এই দিনে ২০২৪ সালে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের সাহসিক অংশগ্রহণ ও বলিষ্ঠ ভূমিকার স্মরণে প্রতিবছর এই দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারও এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জুলাইকে ‘মাদরাসা রেজিস্ট্যান্স দিবস’ হিসেবে পালন করছে।

জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহবায়ক আরাফাত নুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,

“আমরা গর্বিত, কারণ যেদিন চারপাশ থমকে গিয়েছিলো, সেদিন আমরা কথা বলেছিলাম। শুধু জামা আর টুপি নয়—আমাদের বুকের ভেতরে ছিল আগুন। সেই আগুনই ছিল চব্বিশের আন্দোলনের জ্বালানি।”

‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর নেতৃবৃন্দ বলেন, “এটা কেবল একটি দিবস নয়, এটা আমাদের আত্মত্যাগ, মানবিকতা আর সাহসিকতার প্রতীক। আমরা কোনো রাজনৈতিক স্বার্থে মাঠে নামিনি, আমরা নেমেছিলাম ইনসাফ ও মুক্তির পক্ষে।”

এ সময় সরকারের কড়া সমালোচনা করে চারটি দাবিও পেশ করা হয়-
১/ জুলাই গণহত্যার বিচার
২/ জুলাই ঘোষণাপত্রে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্পষ্ট স্বীকৃতি।
৩/ কওমি সনদের কার্যকরীতা ও বাস্তবায়ন
৪/ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে

এই কর্মসূচিতে অংশ নেন উত্তরার বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষার্থীবৃন্দ। পরে তারা শহীদদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত এক গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্ররা নির্ভীকভাবে অংশ নেন। ঢাকার উত্তরাসহ দেশের বিভিন্ন প্রান্তে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা প্রমাণ করে, মাদরাসার ছাত্র মানেই নিঃসঙ্গ নয়—বরং গণমানুষের স্বার্থে দাঁড়াতে সক্ষম এক সাহসী শক্তি।

আজকের এই কর্মসূচি একটি বার্তাই পৌঁছে দিয়েছে—মানবিকতা, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠায় মাদরাসা ছাত্ররা কখনো পেছনে থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *