শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

তুরাগে ফ্যাক্টুরীতে আগুন প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

রিপোর্টার নাম ঃ / ১৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার তুরাগ থানাধীন নিশাত নগরের মোল্লাবাড়ি এলাকায় অবস্থিত জেনেটিক এক্সেসরিজ বিডি এবং মক্কা পেপার কাটিং নামের পাশাপাশি দুটি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে ০৮ জুলাই ২০২৫, দিবাগত রাতে। খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে—রাত ১টা ৪৮ মিনিটে—উত্তরা ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে মোট ৩টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি। তবে আগুনে প্রায় ৪৫ লাখ(কমবেশি) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও মালামালের মধ্যে রয়েছে, ইনজেকশন মোল্ডিং মেশিন – ৪টি। কাটার মেশিন – ১টি। সুতা কাটিং – ১টি। মিক্সার মেশিন – ১টি। ব্যাটারি চালিত মোটরসাইকেল – ১টি। কুলিং টাওয়ার। পেপার রোল – ২০টি। কাটিং রোল – ৬০০টি। ভার্জিন রোল – ৪টি। ল্যাপটপ, কম্পিউটার, ফ্যান, প্লাস্টিক ও সিন্থেটিক জাতীয় উপকরণ।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আগুন লাগার কারণ ছিল বৈদ্যুতিক গোলযোগ। সময়োচিত পদক্ষেপ এবং দ্রুত আগমন না ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *