শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মুস্তাফা জামান আব্বাসী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম ঃ / ১৯১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শোকবাণী

নিজস্ব প্রতিবেদকঃ
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী, ভাওয়াইয়া গানের পুরোধা, গবেষক, লেখক জনাব মুস্তাফা জামান আব্বাসী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী জনাব মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ১০ মে শনিবার ভোরে তিনি বনানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীরে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, মোস্তফা জামান আব্বাসী উপমহাদের বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের পরিবারের বিরাট অবদান রয়েছে। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন জনাব মোস্তফা জামান আব্বাসীর ভাই।

আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *