শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম ঃ / ১৮৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতাঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৭ মে) দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ৫ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিস্কৃত বিএনপি নেতা আবদুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন।
এর আগে আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম বিএনপি অফিসে আসার জন্য কিন্তু তিনি বিএনপিকে না জানিয়ে উল্টো বিতর্কিতদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন। যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে তাকে নিয়ে পথসভা ও মিটিং করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স আরও বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করছেন। দয়া করে বিএনপিকে নিয়ে খেলবেন না। আবদুল কাইয়ুমকে মূল ধারার সঙ্গে থেকে রাজনীতি করার আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *