পিরোজপুর প্রতিনিধি : গতকাল ভিন্নমাত্রা লেখক ফোরাম কর্তৃক আয়োজিত পিরোজপুর জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠান পুনাক হোটেল নায়োরীতে অনুষ্ঠিত হয়।
ভিন্নমাত্রা লেখক ফোরাম এর চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আশির দশকের কবি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক কবি মুস্তফা হাবীব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান উদ্বোধন করেন - বিশিষ্ট লেখক, গবেষক ও ভিন্নমাত্রা লেখক ফোরাম এর মহাসচিব ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - পিরোজপুর জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। ডা. এস কে দাস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন - ভিন্নমাত্রা লেখক ফোরাম পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শামসুদ্দোহা।
প্রধান অতিথি কবি মুস্তফা হাবীব বলেন - ভিন্নমাত্রা লেখক ফোরাম এর মাধ্যমে লেখকদের যে প্লাটফর্ম তৈরি হলো তা লেখকদের জন্য একটি সুখবর। এই প্লাটফর্মের মাধ্যমে তারা অনেক উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। প্রধান আলোচক মোহাম্মদ ওমর ফারুক বলেন, প্রত্যেক লেখকদের ইতিহাস জানা আবশ্যক। একজন লেখককে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবন ও চেতনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। ভিন্নমাত্রা পরিবার সে লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখবে। উদ্বোধক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ বলেন, ভিন্নমাত্রা লেখক ফোরাম যুগের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী ও ভিন্নমাত্রা লেখক ফোরাম এর চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ভিন্নমাত্রা লেখক ফোরাম এর মাধ্যমে দেশের সম্মানিত লেখকদের যে প্লাটফর্ম গঠন হলো এর মাধ্যমে লেখক সমাজকে এগিয়ে নেয়া হবে। লেখালেখির কৌশল সহ তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং তাদের লেখাগুলো প্রকাশের ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করা হবে। তিনি আরও বলেন, পিরোজপুর জেলা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এর জেলা কমিটি করা হবে ইন শা আল্লাহ।
অনুষ্ঠানেয় ২য় অধিবেশনে ৩১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন যথাক্রমে -
বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি জনাব মো. দেলোয়ার হোসেন, ডাক্তার এস দাস, বীর মুক্তিযোদ্ধা মো.আ. রহমান হাওলাদার প্রমুখ
সভাপতি - কবি ফরিদা ইয়াসমিন নারগিস, সহ সভাপতি -কবি মুহাম্মাদ শহীদুল ইসলাম
(কবিতার ফেরিওয়ালা মুসাফির) সহ সভাপতি -কবি
দিলীপ কুমার মাঝি,
সাধারণ সম্পাদক - কবি মোহাম্মদ শামসুদ্দোহা,
সহ সাধারণ সম্পাদক- কবি মনোজ দেবনাথ,
সাংগঠনিক সম্পাদক- কবি সালেহা পারভীন হীরা,
সহ সাংগঠনিক সম্পাদক, কবি অনির্বাণ, সাহিত্য সম্পাদক- হামিদা আক্তার পপি,
সহ সাহিত্য সম্পাদক- তাহমিনা আজাদ পপি,
অর্থ সম্পাদক - রাহাত হাওলাদার,
সমাজ কল্যাণ সম্পাদক - আবুল হোসেন,
প্রচার - আশরাফুল ইসলাম
সহ প্রচার সম্পাদক - কামনা হালদার,
আপ্যায়ন সম্পাদক - বিভা ইসলাম প্রমুখ।