হাসপাতাল থেকে বাসায় ফেরায় আমীরে জামায়াতকে মহানগরী দক্ষিণের ফুলেল শুভেচছা
আবুল হোসেন রাজনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফেরায় মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানিয়ে পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মহানগরীর নেতৃবৃন্দ আমীরে জামায়াতকে ফুলেল শুভেচছা জানান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ।