প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৬:০৫ পি.এম
উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
মোহাম্মদ মিজানুর রহমানঃ রাজধানীর উত্তরা এলাকায় ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন আনোয়ার হোসেন ওরপে আনা(৪২)
আনা ঢাকা জেলার ক্যান্টনমেন্ট থানার মানিকদী বাজার এলাকার মৃতঃহাফিজ উদ্দিন ও রানু বেগমের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় ২ই আগষ্ট দুপুর ১.৪০ উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উত্তরা পশ্চিম থানা এলাকার ১২ নম্বর সেক্টর তিন নম্বর রোডের ৩৬ নং বাড়ির সামনে স্বপ্ন সুপার শপের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করাকালীন সময়ে একটি নীল রঙের টয়োটা প্রবোক্স গাড়ি যাহার রেজিষ্ট্রেশন নাম্বার,ঢাকা মেট্রো-গ-২৩-৩৩৪১ তল্লাশি করার সময় গাড়ির চালক আনোয়ার হোসেন ওরফে আনাকে ৮০০০পিস ইয়াবাসহ আটক করা হয়,
জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন ওরপে আনা জানান সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বহন করেছিলো,
আনোয়ার হোসেন ওরপে আনার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা সহ ওয়ারেন্ট ইস্যু রয়েছে বলে তথ্য পাওয়া গেছে,গ্রেফতার কৃত আনার সহযোগী তাহার স্ত্রী পলাতক আসামী জরিনা বেগমের বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে,
আনোয়ার হোসেন ওরপে আনা (৪২)পিতা মৃতঃ মোঃ হাফিজ উদ্দিন,মাতা মোঃ রানু বেগম,
স্হায়ী ঠিকানা ক/১২৫ মানিকদী বাজার,থানা,ক্যান্টনমেন্ট, জেলা-ঢাকা,
বর্তমান ঠিকানাঃ রওনক বাবুর বাড়ির ভাড়াটিয়া জামতলা কাওলা বাজার,থানাঃ দক্ষিণ খান,জেলা ঢাকা,
গ্রেফতারকৃত আনার ও তাহার স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ খান থানা,খিলগাঁও, কামরাঙ্গিরচর,ক্যান্টনম্যান্ট থানায় একাধিক মামলা রয়েছে,ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী এই আনা,
এবিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।
Copyright © 2026 ক্রাইম নিউজ ঢাকা. All rights reserved.